বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড পুঁজিবাজারে ভূমিকা রাখবে, পুঁজিবাজারের বন্ড মার্কেট উন্নয়নে ‘বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড’ নামে একটি তহবিল গঠন করতে যাচ্ছে সরকার। এই তহবিল পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়াবে, ফিক্সড ইনকাম সিকিউরিটিজের বাজার সৃষ্টিতে ভূমিকা রাখবে। মুনাফা করার বদলে এই তহবিলের মূল লক্ষ্য হবে পুঁজিবাজারে
দীর্ঘ মেয়াদে তারল্য সরবরাহ করা। এতে সার্বিক পুঁজিবাজারে
একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
![]() |
| বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড পুঁজিবাজারে ভূমিকা রাখবে |

