ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এখন
শীতকাল চলছে এবং আগামী
কয়েক মাস থাকবে।
প্রতি বছর ঋতু পরিবর্তনের
সঙ্গে সঙ্গে মানুষের শরীরে
নানা প্রকার সমস্যা দেখা
দেয়। এ সময়
বিভিন্ন রকমের শীতকালীন টাটকা
শাকসবজি, ফলমূল পাওয়া যায়। টাটকা
শাকসবজি, ফলমূল খাওয়ার জন্য
শীতকালে সাধারণত রোগব্যাধি
কম হয়। কিন্তু
তারপরও আবহাওয়ার বিপর্যয়, পরিবেশ দূষণের কারণে
শীতকালেও অনেক রোগব্যাধি দেখা
দেয়। অনেক
সময় শীতকালে নাক-কান-গলায়
বিভিন্ন সমস্যা হয়ে থাকে। যেমনঃ
সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিলে
প্রদাহ, গলা ব্যথা ইত্যাদি। ইহা
ছাড়া অ্যাজমা, শিশুদের নিউমোনিয়া এবং বিভিন্ন রকম
চর্ম রোগ দেখা দিতে
পারে।
![]() |
| শীতকালে সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিলে প্রদাহ, গলা ব্যথা, অ্যাজমা, নিউমোনিয়া এবং বিভিন্ন রকম চর্ম রোগ ইত্যাদি সমস্যা |










