সম্প্রতি
দুর্নীতি দমন কমিশনের (দুদক)
চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে
বলেছেন, ২০১৭ সালে দুর্নীতিবিরোধী
অভিযান আরও তীব্র হবে। ফাঁদ
পেতে দুর্নীতিবাজদের ধরার কার্যক্রমও হবে
জোরদার। ইদানীং
বেশ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার
বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রশংসিত
হয়েছে বিভিন্ন মহলে। আবার
এর বিরূপ সমালোচনাকারী একটি
মহলও রয়েছে সক্রিয়।
সাধারণভাবে ধরে নেওয়া যায়,
এ ধরনের অভিযান বা
কার্যক্রমে যাঁরা ক্ষতিগ্রস্ত হন
বা হতে পারেন, তাঁদের
এর প্রশংসা করার কথা নয়। তাঁরা
সমালোচনা এবং সময় ও
সুযোগ বুঝে এর বিরুদ্ধে
অবস্থানও নিতে পারেন।
তবে দেশের বিবেকবান মানুষের
সঙ্গে দুর্নীতির সম্পর্ক নেই।
![]() |
| ২০১৭ সালে দুর্নীতিবিরোধী অভিযান আরও তীব্র হবে |








