বাংলাদেশে
উৎপাদিত ফুল এখন বিদেশে
রফতানি হচ্ছে। এখানে
উত্পাদিত অন্যতম দশ প্রজাতির
ফুল বিদেশে রফতানি হচ্ছে। পৃথিবীর
বিভিন্ন দেশে আমাদের দেশের
কাঁচা ফুলের ব্যাপক চাহিদা
রয়েছে। কাঁচা
ফুল আমেরিকা, বৃটেন, নেদারল্যান্ডস, রাশিয়া,
ফ্রান্স, জাপান, বেলজিয়াম, ইটালি,
কেনিয়া, কলম্বিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, সৌদি আরব, পর্তুগাল,
কোরিয়া, চীনসহ বিভিন্ন দেশে
রফতানি হচ্ছে। এসব
ফুল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রফতানি হচ্ছে।
আমাদের দেশ থেকে বিদেশে
কাঁচা ফুল রফতানি শুরু
হয় ৯০ দশকের দিকে। বিদেশে
রফতানি ছাড়াও আমাদের দেশেও
কাঁচা ফুলের যথেষ্ট চাহিদা
রয়েছে।
![]() |
| বাংলাদেশে উৎপাদিত ফুল এখন বিদেশে রফতানি হচ্ছে |











